কাপ্তাই হ্রদের মৎস্য মৎস্যজীবীদের জন্য আরো চাল বরাদ্দ
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মৎস্যজীবীদের জন্য আরো ৪৩৯.১২ (চারশত ঊনচল্লিশ দশমিক এক দুই) মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ১০টি উপজেলায় মৎস্য আহরণে বিরত থাকা ২১ হাজার ৯ শত ৫৬ টি জেলে পরিবারকে জুলাই ২০২০ মাসের জন্য ২০ কেজি হারে এ বরাদ্দ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী আদেশ জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভিজিএফ চাল ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ দেয়া যাবেনা মর্মেও বরাদ্দ আদেশে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে ২০১৯-২০ অর্থবছরের মে মাসে উল্লিখিত ১০টি উপজেলায় মে-জুন দুই মাসের জন্য সরকার ২২ হাজার ২ শত ৪৯ টি মৎস্যজীবী পরিবারকে প্রতি মাসে ২০ কেজি হারে ৮৮৯.৯৬ মেট্রিক টন ভিজিএফ সহায়তা প্রদান করেছে।
বরাদ্দপ্রাপ্ত উপজেলা হলো রাঙামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা। উল্লেখ্য, প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ