শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা টিভি’ চালুর উদ্যোগ গ্রহণ
১২ সেপ্টেম্বর ২০২০, ০২:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের জন্য শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে শ্রেণিপাঠ চালু রাখতে সংসদ টিভিতে সম্প্রচারের পর রেডিওতে সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এবার শিক্ষা কার্যক্রম সম্প্রচারের জন্য ‘শিক্ষা টিভি’ চালু করার উদ্যোগও নেয়া হয়েছে।
ইতোমধ্যে শিক্ষা টিভির বিষয়ে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষা টিভি চালুর বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবও সভায় উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষা টিভি চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এজন্য বিটিভির মহাপরিচালককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে। এ বিষয়ে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে পারে সরকার।
সংশ্লিষ্টরা বলছেন, রেডিও ও টেলিভিশনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু থাকলেও এতে নানা ধরনের অনুষ্ঠান থাকা ও সব জায়গায় এই দুই গণমাধ্যম না পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্নিত হচ্ছে। ফলে এই কার্যক্রমের বাইরে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। তাই সরকার এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য চালু করতে যাচ্ছে ‘শিক্ষা টিভি’। এ টিভির মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম সম্প্রচার করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ