করোনার ছোবলে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৮২
১২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৭০২ জনের মৃত্যু হলো। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৭ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে দেশে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৯৮ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।
স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এর বরাত দিয়ে অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ২৩ জন, আর নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, আর বাড়িতে মারা গেছেন ১ জন। একই সময়ে সুস্থ হওয়া ২ হাজার ২৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৪৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৩ জন, রংপুর বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ২৩১ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১৪৪ জন এবং সিলেট বিভাগে ৭২ জন রয়েছেন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। মারা যাওয়া ৩৪ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ