করোনায় আরও ৩১ জনের মৃত্যু, সুস্থতার সংখ্যা ছাড়ালো ২ লাখ ৪০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭২ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি ল্যাবে ১২ হাজার ৮৫০ টি নমুনা জমা পড়ে। আগের নমুনাসহ ১২ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১ হাজার ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, একজন খুলনা বিভাগের এবং রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে দুই জন করে রয়েছেন।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৬৮৬ (৭৭ দশমিক ৮৮ শতাংশ) এবং নারী ১ হাজার ৪৭ জন (২২ দশমিক শূন্য ১২ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০–এই নম্বরগুলোতে ফোন করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। করোনা বিষয়ক অভিযোগ দেওয়া যাবে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের (www.dghs.gov.bd) CORONA কর্নারে, ‘করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ’ অপশনে গিয়ে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ