করোনা ভাইরাস: মৃত্যু তালিকায় যুক্ত হলো আরও ৩২ জন
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪০৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন সরকারি হিসাবে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে। এ নিয়ে করোনায় ৫ হাজার ১৯৩ জনের মৃত্যু নিশ্চিত করা হলো। সোমবার দুপুরে (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ২৮৪টি। নমুনা পরীক্ষা করা হয় ১১ হাজার ৯২২টি। এখন পর্যন্ত ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮২ জন। এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৭২ হাজার ৭৩ জন।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৮০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৭৫ দশমিক ৪৬ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ১৮ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৭৫ জন।
২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন এবং বাড়িতে ২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ন জন, রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহে একজন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ