এইচএসসি পরীক্ষা হচ্ছে না, জেএসসি-এসএসসি'র ভিত্তিতে ফল
০৭ অক্টোবর ২০২০, ০২:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থগিত থাকা এবছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সরাসরি হচ্ছে না। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষাগ্রহণের জন্য এক বেঞ্চে একজন শিক্ষার্থী সম্ভব নয়। আবার কেন্দ্র দ্বিগুণ করার জনবলও আমাদের নেই। তাই শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। তিনি বলেন, এসব বিষয় বিবেচনা করে এবছর সরাসরি এইচএসসি ও সমমানের পরীক্ষা ভিন্নভাবে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি ফল গড় করে তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আর ফল প্রকাশ করা হবে ডিসেম্বরের মধ্যেই।
উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়। করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা/মূল্যায়নের নির্দেশনা দেওয়া রয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ