সৌদি আরব প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত
০৭ অক্টোবর ২০২০, ০৮:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে এসে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের সরকার। বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান। তিনি জানান, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদেশের সরকারের এ সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন। মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সৌদি সরকার আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।
করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। তার আগে সৌদি ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। এই বিক্ষোভ পরের দিনগুলোতেও গড়িয়েছে। যদিও টিকিট সংকট কাটাতে সাউদিয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।
প্রবাসীরা বলছিলেন, যেসব এজেন্সির মাধ্যমে তারা সৌদি গিয়েছিলেন, সেখানে ভিসার মেয়াদ বাড়াতে গেলে তাদের দূতাবাসে যেতে বলা হচ্ছিল। কিন্তু দূতাবাসে গেলে বন্ধ পাওয়া যাচ্ছিল। অন্যদিকে ফ্লাইটের টিকিটও মিলছিল না বিধায় প্রবাসীরা পড়েন ভীষণ বিপাকে। তারা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে আন্দোলন করেন এবং সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ সুখবর পেলেন প্রবাসীরা।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ