করোনায় একদিনে মৃত্যু তালিকায় আরও ২২ জন, শনাক্ত ১৪৮২ জন
১৩ অক্টোবর ২০২০, ০৬:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত এক দিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৫৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫৩৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিন লাখ ৮১ হাজার ২৭৫ জন শনাক্ত হলেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন। এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ২১টি। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮১৫টি। এখন পর্যন্ত ২০ লাখ ৯৮ হাজার ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ১৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ১৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৭৭ দশমিক ৬০ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ জন এবং ৫ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২৯২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৮৫ জন। ২২ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রংপুরে দুই জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে ঢাকায় ২ হাজার ৮৪৪ জন, চট্টগ্রামে ১ হাজার ১২২ জন, রাজশাহীতে ৩৫৯ জন, খুলনায় ৪৪৯ জন, বরিশালে ১৯৩ জন, সিলেটে ২৩৮ জন, রংপুরে ২৫৪ জন এবং ময়মনসিংহে ১১৮ জন মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ