করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ-এ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
১৩ অক্টোবর ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনো তার শারীরিক তেমন কোনো সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। আশু রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এর আগে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, সংসদ সদস্য এবং সচিব করোনায় আক্রান্ত হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।
এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী গত ২৯ জুনে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ও লেজিসলেটিভ ও সংসদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নরেন দাস ২১ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ