শিশু ধর্ষণের পর হত্যার অপরাধে দুই যুবকের মৃত্যুদণ্ড
০৪ জানুয়ারি ২০২১, ০৫:০৮ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম
মাদারীপুর প্রতিনিধি:
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন মাদারীপুরের আদালত। সোমবার (৪ জানুয়ারি) মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসা. দিলরুবা সুলতানা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ইউনিয়নের কোটবাড়ী গ্রামের জালাল মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লা (২২) ও একই গ্রামের নুরুল মোল্লার ছেলে মাহমুদুল হাসান মধু (২৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বান্ধবীদের সঙ্গে খেলা করতে গিয়ে আর বাড়ি ফেরেনি মাদারীপুর সদর উপজেলার কোটবাড়ী গ্রামের গাউছ নপ্তির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে রাবেয়া আক্তার রিয়া।
অনেক খোঁজাখুঁজির পর ওইদিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার একদিন পর ২৮ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণের পর হত্যা মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মাহমুদুল হাসান মধুকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অপর আসামি মিজানুর রহমান মোল্লাকে।
আদালত সূত্রে জানা গেছে, তদন্তে সত্যতা পেয়ে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন সদর থানার এসআই ফায়কুজ্জামান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত অপহরণের পর ধর্ষণ শেষে হত্যার অপরাধে মিজানুর রহমান মোল্লা ও মাহমুদুল হাসান মধুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
মামলার রায়ে খুশি হয়েছেন নিহত রিয়ার বাবা গাউছ নপ্তি। তিনি দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোসলেম আলী আকন জানান, এ রায়ের ফলে সমাজে নারী নির্যাতন ও অন্য অপরাধ অনেকাংশে কমে যাবে। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের আশা করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী