ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে এক নারীর ৭ বছরের কারাদণ্ড
০৫ জানুয়ারি ২০২১, ০৮:১৭ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি:
ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে এক নারীকে সাত বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন জয়পুরহাটের আদালত। দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম নন্দ রাণী মালী (৩৫)। নন্দ রাণী মালী জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের জিতেন চন্দ্র মালীর কন্যা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা জজ মো. রুস্তম আলী এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, কালাই উপজেলার বিয়ালা গ্রামের নন্দ রাণী মালী ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে ২২ এপ্রিল কালাই থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে নন্দ রাণী মালী নারাজি দিলে আদালত তা আমলে নেয়। মঙ্গলবার মামলাটির সাক্ষীর তারিখ ছিল। নন্দ রাণী আদালতে এসে মামলাটি মিথ্যা বলে সাক্ষী দিলে আদালতের বিচারক মিথ্যা মামলা করার দায়ে তাকে ৭ বছরের কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশে নন্দ রাণীকে জেলা কারাগারে পাঠানো হয়, আর মামলার আসামিকে অব্যাহতি দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী। আর আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা