ইসি ও চসিক মেয়রের বিরুদ্ধে বিএনপির পরাজিত প্রার্থীর মামলা
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কারচুপির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা ও পরাজিত অপর পাঁচ মেয়র প্রার্থীকে বিবাদী করা হয়েছে।
মামলায় নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনেরও আবেদন করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের প্রথম যুগ্ম-জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলা দায়ের শেষে ডা. শাহাদাত হোসেন বলেন, চসিক নির্বাচনে মোট ৪৮৮৫টি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হলেও মাত্র ২০টি কেন্দ্রে মেশিনে প্রিন্টেড ফলাফল দেয়া হয়েছে। বাকি ৪৬৬৫টি কেন্দ্রের হাতে লেখা ফলাফল প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে সবগুলো কেন্দ্রের প্রিন্টেড ফলাফলের লিখিত আবেদন জানালেও তারা তা দিতে ব্যর্থ হয়েছে।’
ডা. শাহাদাত বলেন, নির্বাচন কমিশন ২৮টি কেন্দ্রে আমাকে শূন্য ভোট এবং ১৭৮টি কেন্দ্রে ১০টির কম ভোট দেখিয়েছে যা সম্পূর্ণ অবাস্তব ও ভোট জালিয়াতি জ্বলন্ত নমুনা। এসবের প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি।
মামলা দায়েরকালে ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি দেলওয়ার হোসেন, বদরুল আনোয়ারসহ বিপুলসংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা