রাজধানীতে মশার অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় জিডি
০১ আগস্ট ২০১৯, ০১:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
টাইমস ডেস্ক:
রাজধানীতে মশার অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি)করেছেন ইউসুফ আহমেদ নামে এক বাসিন্দা। গত ৩০ জুলাই তিনি পল্লবী থানায় জিডিটি করেছেন। জিডি নং ২৭৬৬।
জিডিতে তিনি দাবি করেছেন, নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ট্যাক্স ও শর্ত পূরণ করার পরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তিনি। তার এলাকায় মশার প্রচণ্ড উৎপাত থাকলেও তা নিরসনে উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। এই অবস্থায় মশা বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।
ভুক্তভোগী ইউসুফ আহমেদ রাজধানীর পল্লবী থানার কালশী মেইন রোড এলাকার ১২ নম্বর সেক্টরের বি-ব্লকের ৭৯/বি নম্বর বাসায় বাস করেন।
ইউসূফ আহমেদ জিডিতে উল্লেখ করেছেন, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিয়মিত বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছেন। সেই হিসেবে সিটি করপোরেশনের প্রদত্ত সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা তার প্রাপ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে যিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাকেও এলাকাবাসী পাচ্ছেন না।
জিডিতে আরও বলা হয়, ওই এলাকায় মশার ওষুধ ছিটানোর কথা থাকলেও কালসী প্রধান সড়কে তার বাসার পাশে একদিনের জন্যও ওষুধ ছিটানো হয়নি। ফলে মশার অত্যাচারে পরিবারের সদস্যরা অস্থির হয়ে উঠেছেন। বিষয়টি কাউন্সিলরকে মোবাইলে কল করে জানানোর পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ অবস্থায় যে কোন সময় পরিবারের সদস্যরা মশাবাহিত ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা