চার ইয়াবা ব্যবসায়ীকে ১৫ বছর করে কারাদণ্ড
০৬ নভেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন বছর আগে ছয় লাখ ইয়াবার চালানসহ গ্রেপ্তার চারজনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন- নারায়নগঞ্জের রুপগঞ্জের পূর্বগ্রামের মো. মুক্তার হোসেন, চট্টগ্রামের আনোয়ারার মো. মিজানুর রহমান বাবু, বাগেরহাটের মোল্লারহাটের মো. সোহেল আহমেদ এবং ঢাকার ডেমরা বাজারের মো. জনি।
বুধবার (৬ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এ রায় দেন। এসময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ঢাকার আদালতে এত বড় মাদকের চালান নিয়ে এটাই প্রথম রায়। দণ্ডিত চারজনের প্রত্যেককে ১৫ বছরের সশ্রম কারদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। যা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ অক্টোবর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে একটি কভার্ড ভ্যান আটক করে পুলিশ। পুলিশ ভ্যানটি তল্লাশি করে চালকের আসনের পেছনে টুলবক্সে প্লাস্টিকের বস্তায় ৬ লাখ ইয়াবা পায়। যার বাজার মূল্য ১৮ কোটি টাকা।
পরে পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার ওই চালান নিয়ে ঢাকা আসছিল কভার্ড ভ্যানটি। মাদক চোরাচালানের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পুলিশের তখনকার পরিদর্শক বিপ্লব কিশোর শীল গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন যাত্রাবাড়ী থানায়। তদন্ত শেষে একমাস পর অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই নৃপেণ কুমার ভৌমিক।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার জানান, রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য শুনে বিচারক চার আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা