ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড কেন দেয়া হবে না
১২ নভেম্বর ২০১৯, ০৮:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নবম বা পরবর্তী ওয়েজবোর্ডের আওতায় ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কেন আনার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে গত ১২ সেপ্টেম্বর ঘোষিত নবম ওয়েজবোর্ডের ১২ অধ্যায়ে আয়কর পরিশোধ ও মূল বেতনের সমপরিমাণ অর্থ আনুতোষিক (গ্র্যাচুইটি) সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল ও মো. নুরুল করিম বিপ্লব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। গত সপ্তাহে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এ রিটটি দায়ের করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তথ্য ও শ্রম মন্ত্রণালয়ের সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত থেকে বেরিয়ে আইনজীবী মো. নুরুল করিম বিপ্লব সাংবাদিকদের বলেন, শ্রমবিধির ২(ত) ধারা অনুযায়ী শ্রমিক বলতে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক উভয় মাধ্যমের সংবাদকর্মীদের কথা বোঝানো হয়েছে। প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা যদি ওয়েজবোর্ডের আওতাভুক্ত হয় তাহলে কেন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আসবে না, রিটে এটি উল্লেখ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা