বিএনপি নেতা হাফিজ-খোকনসহ ৩ জনের জামিন
২৮ নভেম্বর ২০১৯, ০৬:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী হকার্স দলের মালিবাগ শাখার সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ১০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। পুলিশের রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন তিনি।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটকে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে রাস্তা অবরোধ, যান চলাচলে বাধা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বিএনপির এই তিন নেতার রিমান্ডের আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৬ নভেম্বর ১২টার সময় পাঁচ শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার, ইট-পাটকেল, লাঠিসোঁটা, লোহার রডসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা ‘খালেদা জিয়ার মুক্তি চাই, অবৈধ সরকারের পতন চাই’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
অভিযোগে আরও বলা হয়, বিএনপির নেতা-কর্মীরা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে যান চলাচলে বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করেন। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন, এতে ১ জন পুলিশ সদস্য গুরুতর জখম হন। এ সময় তারা ২০/২৫ টি গাড়ি ভাঙচুর করেন।
হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকন
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা