ঈদ উপলক্ষে রাজধানীতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
২৬ জুলাই ২০১৯, ১২:২৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ এএম
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে । আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে পরিবহন কোম্পানিগুলো।
রাজধানীর গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে বিক্রি হচ্ছে খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকিট। এছাড়া অনলাইনেও পাওয়া যাচ্ছে টিকিট।
প্রতি বছর ঈদযাত্রায় বাসের আগাম টিকিট বিক্রিতে ব্যাপক অভিযোগ থাকে যাত্রীদের। ঈদের আগে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া যায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঈদপ্রস্তুতি সভায় অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অতীতে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও তা কাজে আসেনি।
বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ বিক্রি চলবে।
উল্লেখ্য, ঈদের আগে শেষ কর্মদিবস ৮ আগস্ট। ধারণা করা হচ্ছে ৮ ও ৯ আগস্ট টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার