ভারত থেকে ৩৫ লাখ করোনার টিকা আসছে বৃহস্পতিবার: পররাষ্ট্রমন্ত্রী
২০ জানুয়ারি ২০২১, ০৬:২৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ভারত থেকে করোনাভাইরাসের ৩৫ লাখ টিকা বাংলাদেশে আসছে। এরমধ্যে ২০ লাখ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।
বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং–বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
আব্দুল মোমেন বলেন, উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে ভারত। এ ছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ টিকা দেশে আসবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ টিকা দেশে আসবে। দেশে টিকা আসার পরপরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।
রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান আব্দুল মোমেন। তিনি বলেন, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।
চীন কোনো উপহার দিচ্ছে কি না, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল