খুলনায় ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
২৮ জানুয়ারি ২০২১, ০৮:০১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬। আটক বিষের পরিমাণ ১৬ পাউন্ড। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরের রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।
র্যাব-৬ খুলনার উপ-অধিনায়ক মেজর আনিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সিল করা বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা।
আটককৃতদের র্যাব-৬ এর সদর দফতরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল