৭ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী
০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আগামী ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।
এর আগে গত বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলে তখন সরকারের অনেকেই এই টিকা নেবেন।
কুর্মিটোলা হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বহু প্রতীক্ষার পর আজ বাংলাদেশ করোনার টিকা প্রয়োগ শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে এই ভ্যাকসিন আমদানি করতে পেরেছি। তার নেতৃত্বেই করোনার সময় বহু সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বিশ্বের মাঝে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী আমাদের ‘ভ্যাকসিন হিরো’।
করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নেতিবাচক আলোচনার বিষয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের মধ্যে এই নেতিবাচক মনোভাব দূর করতে পুলিশ, সাংবাদিক, ডাক্তার, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই টিকা দেয়া হয়েছে। এখন যারা নেতিবাচক আলাপ-আলোচনা করেন তাদের করোনা টিকা দেয়া হবে। যাতে তারা সুস্থ থেকে সরকারের আরও বেশি সমালোচনা করতে পারেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জনকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল