সস্ত্রীক করোনার টিকা নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী। রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন তারা। টিকা নিতে বিকেল ৩টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলমের কক্ষে প্রবেশ করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী। টিকাগ্রহণ শেষে ৩টা ৪০ মিনিটে বেরিয়ে আসেন তারা।
এর আগে আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিবন্ধন করা নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি এখানে টিকা নিচ্ছেন এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চারটি বুথে টিকা দেয়া হচ্ছে। ২ নম্বর বুথের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সেবিকা আসমা আক্তার বলেন, আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেয়া শুরু হয়। এখানে মোট চারটি বুথে টিকা দেয়া হচ্ছে। আমি ২ নম্বর বুথে আছি। এই বুথে এখন পর্যন্ত ৫০ জনকে টিকা দিয়েছি। আমাদের বুথে ২০০ জনকে টিকা দেয়ার টার্গেট আছে। আমাদের মেডিকেলের চিকিৎসক, স্টাফদের যারা নিবন্ধন করেছেন তাদেরও টিকা দেয়া হচ্ছে।
তিনি বলেন, আজ বিকেল ৩টা পর্যন্ত আমরা টিকা দান চালিয়ে যাব। আগামীকাল সকাল ৮টা থেকে আবার টিকাদান শুরু করব, বিকেল ৩টা পর্যন্ত দেব। এভাবে এ মাসে এখানে আমরা ১২ দিন টিকা দেব।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল