করোনা টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও পুলিশ প্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে তারা করোনা ভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) নিয়েছেন।
প্রথমে টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এরপর টিকা নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। টিকা নেওয়ার পর তাদের তিন জনকেই ৩০ মিনিট করে অবজারভেশনে রাখা হয়েছিল। তবে তাদের কারও শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হয়নি।
রাজারবাগ পুলিশ লাইন্সে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) দেওয়ার জন্য ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এতে প্রতিদিন তিন হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্য ছাড়াও সাধারণ জনগণও রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে এসে টিকা নিতে পারছেন।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি