ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো ৩ যুবকের
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নে ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কসবা-কুমিল্লা সড়কের পানিযারূপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থেকে একটি মোটরসাইকেলে কুমিল্লা সড়কের দিকে যাচ্ছিলেন ৪ যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে আহত হন কসবা মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বোরহান মিয়ারর ছেলে পায়েল মিয়া (২৩), কুটি ইউনিয়নের রামপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে ইকবাল (২৩), কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে আমজাদ (২৫) ও হাসান মিয়া (২৭)। তাদের মধ্যে কুমিল্লা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিন জন মারা যান। হাসান মিয়া নামে অপর যুবক রাজধানীর একটি হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহতের সবার বাড়ি কসবা উপজেলার বিভিন্ন গ্রামে। দুর্ঘটনার পর তাদের প্রত্যেকের লাশ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি