দ্বিতীয় চালানে করোনার ২০ লাখ টিকা দেশে আসছে আজ
২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে আমদানিকৃত সেরাম ইনস্টিটিউটের করোনাভাইরাসের টিকার ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি রোববার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি সোমবার কখন এ টিকা দেশে পৌঁছাবে, তা নিশ্চিত করে বলেননি।
পাপন বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রোববার (ভারতে সরকারি ছুটি) থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। এজন্য কখন টিকা আসছে, সে বিষয়ে সোমবার সকালে নিশ্চিত হতে পারবো। তবে এটা নিশ্চিত যে, সোমবারই টিকার দ্বিতীয় চালান দেশে আসবে।
এর আগে, গত সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর পাপন টিকার দ্বিতীয় চালান আজ (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে বলে জানিয়েছিলেন। ওইসময় তিনি বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনো ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। দেশে টিকা নিয়ে কোনো সংকট হবে না।
এদিকে গত ২০ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে ২৫ জানুয়ারি কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান দেশে আসে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হয়। সারাদেশে এ পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি