মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্ভাবন ও সেবা সহজিকরণ কর্মশালা অনুষ্ঠিত
০৮ মার্চ ২০২১, ০৪:৪০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২০-২১ এর অংশ হিসেবে উদ্ভাবন ও সেবা সহজিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ মার্চ) রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চীফ ইনোভেশন কর্মকর্তা মোঃ তৌফিকুল আরিফের সঞ্চালনায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, মন্ত্রণালয়ের অতিলিক্ত সচিব শাহ্ মোঃ ইমদাদুল হক, শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক (যুগ্মসচিব) মোঃ শেফাউল করিম, মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুবোধ চন্দ্র ঢালী ও শাহীন মাহবুবাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মাকর্তাগণ এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের উদ্ভাবনী কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বলেন, “উদ্ভাবন ও সেবা সহজিকরণ বিষয়ে দপ্তর-সংস্থার উদ্যোগ বাস্তবে প্রয়োগ ঘটাতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে হবে। একইসাথে মানুষ হিসেবে আমরা নিজের জন্য অন্যের কাছ থেকে যা কিছু প্রত্যাশা করি সে দৃষ্টিভঙ্গি নিয়ে সেবাপ্রার্থীদের সেবা দেয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি উদ্ভাবনগুলো হতে হবে টেকসই যাতে সেগুলো জনকল্যাণে নিবেদন করা সম্ভব হয়।”
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্ভাবকগণ তাদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার