করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল : ফখরুল
১১ এপ্রিল ২০২১, ০৬:৩৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নানা জলঘোলা হওয়ার পর অবশেষে বিএনপির তরফ থেকেও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, খালেদার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, তিনি ভালো আছেন। রোববার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতরের তরফ থেকে খালেদার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও কিছু বলছিল না তার পরিবার ও বিএনপি। এমনকি শনিবার (১০ এপ্রিল) খালেদার করোনার নমুনা নেয়ার খবর ছড়িয়ে পড়লে তা নাকচ করে দেয় তার প্রেস উইং। ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, করোনা পরীক্ষার জন্য খালেদা নমুনা নেননি।
তবে বিষয়টি স্পষ্ট করে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। তার করোনা পজিটিভ; অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত। তবে তিনি ভালো আছেন। অন্য কোনো উপসর্গ নেই। গতকাল (শনিবার) করোনার নমুনা নেয়া হয়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, এই ব্যাধি এখন সারাদেশে যেভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে আমাদের দলের সকল নেতাকর্মীর কাছে আহ্বান থাকবে যে, তারা যেন দেশনেত্রী রোগমুক্তির জন্য দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন এবং সুবিধা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোয়া করবেন। স্থানীয় মসজিদগুলোতে যেখানে যেখানে সম্ভব দোয়া করবেন।
খালেদা ভালো আছেন জানিয়ে ফখরুল বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে ভালো আছেন।
শনিবার খালেদার চিকিৎসক ডা. মামুনের দেয়া তথ্যের বিষয়ে দৃষ্ট আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, তিনি জানেন না, এ কারণে তিনি বলেছেন। এ ব্যাপারে আমি বলতে পারব না, তিনি হয়তো বলতে পারবেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার