দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী
১১ এপ্রিল ২০২১, ০৯:৩৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রবিবার (১১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ের গৃহ নির্মাণের জন্য মাটি ভরাট কাজ উদ্বোধন ও ধান কাটার মেশিন, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনকসাইর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ-উল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, এম জি হাক্কানি প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি