ভৈরবে শেখবাড়ির সাথে শিকদার বাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ৩০
১৭ এপ্রিল ২০২১, ০৮:২৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খলাপাড়া গ্রামের মোতালিব শেখের ছেলে মুগল শেখ (৩০) ও লুন্দিয়া গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে পাভেল শেখ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে খলাপাড়া গ্রামের শেখবাড়ির লোকজন খলায় ধান মাড়াই করতে গেলে স্থানীয় শিকদার বাড়ির লোকজন তাদের গালাগাল করে। এ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মুগল শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ খবর পাশের লুন্দিয়া গ্রামে পৌঁছালে লুন্দিয়া গ্রামে বসবাসরত শেখ বংশের লোকজন ও শিকদার বাড়ির আত্মীয় পাগলা বাড়ির লোকজনের মাঝে দুপুর ১২টার দিকে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত পাভেল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষ চলাকালে ২৫ থেকে ৩০টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের ভৈরব, ঢাকা ও বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার