করোনায় একদিনে মৃত্যুর মিছিলে আরও ২৪১ জন
০৮ আগস্ট ২০২১, ০৬:৫৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২৮ জন এবং নারী ১১৩ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৪ জন এবং বাড়িতে ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৬৫২ জনে।
একই সময়ে ৪২ হাজার ৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি এবং আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।
রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪১ জনের মধ্যে শূন্য থেকে দশ বছরের ১ জন, দশোর্ধ্ব ১ জন, বিশোর্ধ্ব ৯ জন, ত্রিশোর্ধ্ব ১৭ জন, চল্লিশোর্ধ্ব ২৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৪ জন, ষাটোর্ধ্ব ৭০ জন, সত্তরোর্ধ্ব ৪৯ জন, আশি বছরের বেশি বয়সী ৯ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ৩ জন মারা গেছেন।
একই সময়ে করোনায় মৃত ২৪১ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রামে ৫৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৩০ জন, বরিশালে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার