মানুষের জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
১৪ আগস্ট ২০২১, ০৬:০৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের মানুষের জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।
শনিবার (১৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতার ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন-জীবিকার স্বার্থে ও অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য লকডাউন শিথিল করা হয়েছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে করোনা টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চীন থেকে ৭ কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব। আরও অন্য জায়গা থেকে টিকা আসছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পুরো পৃথিবী এ দুর্যোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪০ লাখের বেশি মানুষ। আমাদের দেশে অন্য দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণে আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার