করোনায় একদিনে সারাদেশে আরও ১৮৭ জনের প্রাণহানি
১৫ আগস্ট ২০২১, ০৭:০৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১৭৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয় আরও ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।
রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।
মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ এবং নারী ৮৬ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৯৪৩ এবং নারী ৮ হাজার ২৩২ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৭১, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১৩ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ৪০, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ১০ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার