সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
২৪ আগস্ট ২০২১, ০৬:১৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিপণ্য রপ্তানিতে কঠোরভাবে মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশে কৃষিপণ্য পাঠাবেন, সেখানে দেশের মানসম্মানের প্রশ্ন আছে। হাইজিনের প্রশ্ন আছে, বাজার ধরে রাখতে হবে। পণ্যের মান, স্ট্যান্ডার্ড আছে সেটা ধরে রাখতে হবে।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন- সাবধানে মাল পাঠান কিন্তু যত্ন করে পাঠান। হাইজেনিক আইনকানুন মেনে পাঠান।
একনেক সভায় আজ ৮ টি প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প। প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এই নির্দেশনা দেন প্রধামমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমানে কৃষি থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষি রপ্তানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যাতে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বাড়ে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার