ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: ২২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান সমাপ্ত
২৮ আগস্ট ২০২১, ০৭:০৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫৬ মিনিটে ডুবুরিদের সর্বশেষ তল্লাশির পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা।
রাবেয়া আফসার সায়মা জানান, দিনভর উদ্ধার অভিযান চালিয়েছে ডুবুরি দল। বিকেলে ডুবে যাওয়া ট্রলারের তলদেশে ডুবুরিরা সর্বশেষ তল্লাশি করে। সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। পরে ট্রলারটি নিরাপদ স্থানে রাখার পর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে শনিবার নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মোঃ আনিসুর রহমান জানান, সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, জেলা সদর হাসপাতালে মরদেহগুলো আনার পর স্বজনরা শনাক্ত করে। হস্তান্তরের সময় মরদেহ দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার