বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে
২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অগ্রাধিকারভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে। চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা আজ বুধবার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে "বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্হা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক" অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হাগ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা দর্শনীয় স্হানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ এ,বি,এম,সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি