শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী আজ
০৫ আগস্ট ২০১৯, ০২:১৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার (৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭০তম জন্মদিন। ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সফল সংগঠক শেখ কামাল ১৯৪৯ সালের এইদিনে টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।
যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় প্রশংসনীয় অবদান রাখেন তিনি। ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতে পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকের বুলেটে শহীদ হন শেখ কামাল।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার শেখ পরিবারের উজ্জল নক্ষত্র শেখ কামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় সন্তান। বাবার আদর্শ ধারণ করে বড় হয়েছেন। বিপ্লবী চেতনা যার ধমনিতে তিনি জাতির দুঃসময়ে থেমে থাকতে পারেননি। ঝাঁপিয়ে পড়েছেন মুক্তিযুদ্ধে। জেনারেল আতাউল গনি ওসমানির এডিসির দায়িত্ব পালন করেন তিনি।
যুদ্ধ পরবর্তী দেশ গঠনে বঙ্গবন্ধু যখন আত্মনিয়োগ করেন, তখন তিনিও তরুণ সমাজের মনোবল চাঙ্গা করতে এগিয়ে আসেন ক্রীড়া সংগঠক হিসেবে। প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়াচক্র।
সাংস্কৃতিক অঙ্গনেও সমান বিচরণ ছিল শেখ কামালের। ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন তিনি। মঞ্চ নাটকও করতেন। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগঠক ছিলেন। স্পন্দন শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন গড়ে তোলেন তিনি। ঢাকা থিয়েটার প্রতিষ্ঠিত হয় তার হাত ধরেই।
স্বাধীনতা বিরোধীদের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত হন শেখ কামাল। খুনিরা হয়তো তার প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু তার অবদানকে মুছে দিতে পারেনি। এখনও তারুণ্যের আদর্শ হয়েই বেঁচে আছেন মুক্তিযোদ্ধা শেখ কামাল।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ