খালেদা জিয়াকে মানবিক কারণে বাসায় থাকার সুযোগ দেয়া হয়েছে: ওবায়দুল কাদের
১০ মার্চ ২০২৩, ০৫:৪৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
টাইমস ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে মানবিক কারণে বাসায় থাকার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি রাজনীতি করতে পারবেন কী-না সে বিষয়টি আদালত দেখবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাট করেছে। জনগণের জন্য কাজ করেনি। এ কারণে দেশের জনগণ তাদের প্রত্যাখান করেছে।
খালেদার জিয়ার মুক্তি ও রাজনীতির বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়ার রাজনীতির বিষয়টা আদালতের এখতিয়ার। প্রধানমন্ত্রী মানবিক কারণে তাকে বাসায় থাকতে দিয়েছেন। এর মানে এই নয় যে, তার সাজা বাতিল হয়ে গেছে। তিনি রাজনীতি করবেন, না কী নির্বাচন করবেন, সেটা আদালতের বিষয়।
ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা বিদেশে বসে আয়েশী জীবন কাটাচ্ছে, আর সরকারের নামে নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির নেতাদের অবিলম্বে এসব বন্ধ করা উচিত।
পরে মির্জা ফখরুল প্রসঙ্গে তিনি বলেন, মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতে আগ্রহী নই, কারণ তাদের যেকোনো আন্দোলন যখন ভাটার টানে হারিয়ে হয়ে পড়ে, তখন তারা আবোল-তাবোল বকতে শুরু করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা