পিতার আসনে মনোনয়ন সংগ্রহকালে ছেলে এরিক, ক্ষুব্ধ বিদিশা
২৯ আগস্ট ২০১৯, ০৩:১৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হওয়ায় উপ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে মনোনয়ন সংগ্রহ করায় ক্ষোভ প্রকাশ করেছেন এরিকের মা বিদিশা।
বিদিশা বলেন, একজন বাচ্চা যে নিজের ভাল মন্দ বিচার করতে পারে না, সে নমিনেশনের কী বুঝে? তারা তাকে রাজনীতির কাজে ব্যবহার করে যথেষ্ট খারাপ করেছে। বিদিশা বলেন, এটা অমানবিক কাজ হয়েছে। তারা যা ইচ্ছে, তা করবে এটা তো হতে পারে না। আমি আশা করিনি জাতীয় পার্টির লোকেরা এরিককে দিয়ে এসব নোংরা কাজ করবে। ওর বাবা বেঁচে থাকলে এ ধরনের নোংরা কাজ তারা করতে পারতো না। দেশে একটা আইন আদালত আছে বলে দাবি জানিয়ে তিনি বলেন, আমাকে এখনও ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার সঙ্গে কথাও বলতে দিচ্ছে না। ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
এদিকে, বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
উল্লেখ্য, গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা