মির্জা ফখরুল ইসলামরা চান না রোহিঙ্গারা দেশে ফিরে যাক: তথ্যমন্ত্রী
৩০ আগস্ট ২০১৯, ০৫:০৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা যেভাবে রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করা শুরু করেছেন, তাতে মনে হয় না রোহিঙ্গারা দেশে ফিরে যাক এটা তারা চান।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশ যে পথে হাঁটছে সেটিই সঠিক পথ। কোনও যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাবে না। বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।
বঙ্গবন্ধু দূরদর্শী রাজনৈতিক নেতা ছিলেন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ফেরার সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতে বলেছিলেন- মিসেস গান্ধী আপনার সৈন্য কখন ফেরত নেবেন? বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনৈতিক চিন্তার কারণে সেদিন তিন মাসের মাথায় ভারতীয় সৈন্য ফেরত গিয়েছিল।
তিনি আরও বলেন, এক সময় আমরা পুরনো কাপড় বিদেশ থেকে আমদানি করে এনে পড়তাম আর এখন আমরা বিদেশে নতুন কাপড় রপ্তানি করি।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা