প্রাণ পেল 'কৃষি পদক'
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক-২০১৯ পেয়েছে প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড। কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এ বছর আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক প্রদান করা হয়। কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জুরি স্পেশাল পদক পায় প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়সহ পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাণ গ্রুপের প্রায় একলাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় এসব কৃষকের কাছ থেকে আম, টমেটো, কাসাভা, মসলা, বাদাম, চাল, ডাল ও দুধ সংগ্রহ করে প্রাণ। স্থানীয় পর্যায়ের কৃষকদের কাছ থেকে সংগৃহীত কাঁচামাল থেকে উৎপাদিত হয় প্রাণ এর প্রক্রিয়াজাত খাদ্যপণ্য।
বিভাগ : অর্থনীতি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার