আগামী ১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
২৮ জুলাই ২০২১, ০৬:৩৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
অর্থনীতি ডেস্ক:
আগামী রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাছের বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু আছে। এর পরও ব্যাংকের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগ পর্যন্ত আমরা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর বাইরে যে দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে, সেই দিনগুলোতে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। বর্তমানে দেড়টা পর্যন্ত লেনদেন করার সুযোগ আছে।
এদিকে বুধবার ( ২৮ জুলাই ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, ‘করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট রবিবার ও ৪ আগস্ট বুধবার ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন হবে বেলা আড়াইটা পর্যন্ত। এই তিন দিন ব্যাংক খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি