ঢাবি সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন-গেস্টরুম নির্যাতন বন্ধ কর
১৬ জুলাই ২০১৯, ১০:২৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গেস্টরুম নামক টর্চারসেল বন্ধ করজিয়া হলের ছাত্র নিপীড়কদের দৃষ্টান্তমূলক বিচার কর
১৫ জুলাই ২০১৯ দুপুর ১.৩০ টায় ‘বৈধ সিট আমার অধিকার’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের মূল বক্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের জন্য বৈধ সিট নিশ্চিত করা।
মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা জিয়া হলের শনিবার মধ্যরাতে ১ম বর্ষের ছাত্রদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানিয়ে জিয়া হলের সামনে একটি মৌন মিছিল করে। পরবর্তীতে মিছিলটি বাণিজ্য অনুষদ, কলা ভবন হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে সমাপ্ত হয়। আমাদের পক্ষ থেকে রাখা বিশ্ববিদ্যালয়ের হল সংক্রান্ত ছয়টি দাবি হলো-
১. প্রথম বর্ষ থেকে প্রশাসন কর্তৃক বৈধ সিট বরাদ্দ দিতে হবে।
২. সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না।
৩. অবৈধভাবে হল দখলকারীদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে ।
৪. পলিটিক্যাল গণরুম বাতিল করতে হবে।
৫. গেস্টরুম নামক টর্চারসেল বন্ধ করতে হবে।
৬. পলিটিক্যাল রুমের নামে রুম দখল চলবে না।
মানববন্ধনকারী শিক্ষার্থী ২য় বর্ষের আরমানুল হক বলেন-“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রলীগ পলিটিক্স করতে বাধ্য করে সিটের দোহাই দিয়ে। আমরা চাই হলে অবস্থানরত সব শিক্ষার্থীরাই বৈধভাবে হলে থাকবে। গণরুমগুলো কোন পলিটিক্যাল সংগঠনের অধীনে না হয়ে প্রশাসনের অধীনে হতে হবে। জোর করে কেউ তাদের মধুর ক্যান্টিনে প্রোগ্রামে নিয়ে যেতে পারবে না। ম্যানার শেখানোর নামে গেস্টরুম অত্যাচার চলবে না। বরং প্রশাসন কর্তৃক ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক কাউন্সিলিং এর ব্যবস্থা থাকতে হবে।”
বিভাগ : শিক্ষা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর