অনুমতির অপেক্ষায় চিত্রনায়িকা পপির নতুন সিনেমা
১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে শেষ কবে সিনেমায় দেখা গিয়েছিলো তা মনে করতে হয়তো অনেককেই বেগ পেতে হবে। তবে এ নায়িকার ভক্তদের জন্য সুখবর হলো, আসছে বছরেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা। এরইমধ্যে তার নির্মাণ কাজ শেষ হয়েছে। মুক্তির অনুমতি পেতে এটি জমা পড়ছে সেন্সর বোর্ডে। সবকিছু ঠিক থাকলে দুই এক সপ্তাহের মধ্যেই পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমাটি মুক্তির ছাড়পত্র পাবে।
২০১৮ সালে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন পপি। তার সঙ্গে এখানে জুটি বাঁধেন চিত্রনায়ক ইমন। করোনাভাইরাস আসার আগেই এর শুটিং শেষ করেছিলেন নির্মাতা। সম্প্রতি কারিগরি অংশের সব কাজ শেষ হয়েছে। চলতি মাসেই এটি সেন্সরে জমা হচ্ছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর এটির মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।
মূলত সমাজের সব স্তর থেকে দুর্নীতিবিরোধী বক্তব্য তুলে ধরা হয়েছে এ সিনেমায়। এতে পপি ডিবি অফিসার এবং ইমন কর কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন। আরও দেখা যাবে আমিন খান, শিরিন শিলাসহ সিনেমার একঝাঁক প্রিয়মুখ।
এ সিনেমা প্রসঙ্গে পপি বলেন, ছবিটির গল্প সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। আমি খবর পেয়েছি ছবিটি সেন্সরে জমা দেয়া হচ্ছে। আনকাট ছাড়পত্র পাবে ‘সাহসী য্দ্ধো’ এই প্রত্যাশা আমার।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা