করোনামুক্ত হলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া
২৭ ডিসেম্বর ২০২০, ০৮:১০ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
বিনোদন ডেস্ক:
বেশ দুশ্চিন্তার ভাঁজ পড়েছিলো চলচ্চিত্রপাড়ায়। একই দিনে জানা গিয়েছিলো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। ১২ ডিসেম্বর তাদের দু’জনের আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। এরপর থেকে দুজনেই ছিলেন আইসোলেশনে। তারা নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন। ১৫ দিন পর রোববার (২৭ ডিসেম্বর) জানা গেল করোনা থেকে মুক্ত হয়েছেন শুভ ও ফারিয়া। দুজনেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ফেসবুকে এক ভিডিওবার্তায় আরিফিন শুভ তার সুস্থ হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি।
করোনা সেরে গেলেও কমন দুইটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুইটি আমার আছে। আমি সতর্কতা অবলম্ব করে চলছি। আমি ঠিক আছি। শ্বাসপ্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
এদিকে সুস্থ হওয়ার খবর জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, আক্রান্ত হওয়ার পরও শারীরিকভাবে তেমন কোনো জটিলতা ছিল না তার। চিকিৎসকদের পরামর্শে সেরে উঠেছেন। কাজেও ফিরেছেন। নারায়ণগঞ্জ ক্লাবের একটি শো’তে গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) পারফরম করেছেন তিনি।
বিভাগ : বিনোদন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ