করোনা আতঙ্কে মুক্তি পাচ্ছেনা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’
১৫ মার্চ ২০২০, ০১:০৭ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
বিনোদন ডেস্ক:
বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক। আর এই আতঙ্কের মধ্যে বিশ্ব বিনোদন জগতের পাশাপাশি দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পড়েছে ব্যাপক প্রভাব। চলচ্চিত্র প্রদর্শক, পরিবেশক সমিতির তথ্য মতে, গেল কয়েক সপ্তাহে সিনেমা হলে দর্শকের সংখ্যা কমেছে। দর্শকরা কিছুটা আতঙ্কিত। পার্শ্ববর্তী দেশ ভারতেও দর্শক খরায় সিনেমা হল মালিকরা। নিরাপত্তার কথা ভেবে একের পর এক কনসার্ট ও ইভেন্ট বাতিল করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মুক্তির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী ২০ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। ঢালিউড কুইন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী দুজনেই যথারীতি সিনেমার প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ নিরাপদেই রয়েছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শক থেকে শুরু করে প্রদর্শক সবার কাছেই দারুণ আগ্রহ দেখেছি। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সম্পূর্ণ কমেডি-রোমান্টিক ধাঁচের সিনেমা। আমরা চাইনি দর্শক মনের মধ্যে করোনার ভয় নিয়ে সিনেমা হলে আসুক। পরবর্তীতে সুবিধা মতো সময়ে সিনেমাটি মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।
সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। আবহসঙ্গীত করেছেন ইমন সাহা।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%