এন্ড্রু কিশোরের চিকিৎসায় দরকার দুই কোটি টাকা
২৪ নভেম্বর ২০১৯, ০৮:১০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
টাইমস ডেস্ক :
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি।
জানা গেছে, কয়েক মাস আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং দেশেই চিকিৎসা গ্রহণ করছিলেন এই কণ্ঠশিল্পী। পরে ডাক্তারদের পরামর্শে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে তার চিকিৎসা শুরু হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর দুই মাস পেরিয়ে গেছে। কিংবদন্তি এ গায়কের চিকিৎসার সময় বেড়ে গেছে। বেড়েছে খরচও।
এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানান, এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং আগামী ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং আরও ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিনমাস চলবে।
সংগীত পরিচালক ফরিদ আহমেদ রবিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আজ সকালে এন্ড্রু কিশোর দা’র সঙ্গে আমার কথা হয়েছে। ভেঙে পড়েছেন তিনি। অনেক আবেগী হয়ে গেছেন। জানলাম তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দুই কোটি টাকা। খ্যাতিমান এই শিল্পীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো প্রয়োজন। এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছে। আশা করবো দেশের মানুষও তার পাশে দাঁড়াবেন। তাকে আমরা হারাতে চাই না।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা