আসিফ আকবরের নতুন ইসলামী গান ‘পথ দেখাও হে প্রভু’
০৮ মে ২০২০, ০১:১১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
বিনোদন ডেস্ক:
মাহে রমজান, মুসলিম উম্মাহ’র জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার মাস। এটা ফযিলাতের মাস, গুনাহ মাফের মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জনের মাস। মাহে রমজান পবিত্র এবং আল্লাহর ইবাদতের মাস। রমজানের পবিত্রতা রক্ষা ও আল্লাহর শ্রেষ্ঠত্বের গুণগান নিয়ে গান গাইছেন অনেকেই।
এরই অংশ হিসেবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এই রমজানে প্রকাশ করছে বেশ কয়েকটি হামদ, নাত ও ইসলামী গানের। সেই ধারবাবাহিকতায় প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন ইসলামী গান। লুৎফর হাসানের কথা ও সুরে ‘পথ দেখাও হে প্রভু’ গানের লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
জানা গেছে, অন্যান্যা গানের পাশাপাশি নিয়মিত ইসলামী গানও রেকর্ড করে চলেছেন আসিফ। সামনে আরও পঞ্চাশটি ইসলামী গান গাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
আসিফের গান ছাড়াও ইতিমধ্যে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান মাহমুদুলের সুর ও গায়কীতে ‘আজানের ঐ পবিত্র সুর’ গানটি প্রকাশ করেছেন ধ্রুব। অন্যান্য গানগুলোর মধ্যে আছে , কাজী শুভর কন্ঠে ‘আল্লাহ আল্লাহ বলো’। গানটির কথা ও সুর করেছেন বিচ্ছেদী পলাশ ।
মোহাম্মদ মিলন গেয়েছেন ‘তুমি রহমান’। মামুন আফনান রুমীর কথা মালায় এতে সুরারোপ করেছেন মিলন নিজেই। শিগগিরই এই ইসলামী গানগুলো পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে জানায় ধ্রুব মিউজিক স্টেশন ।
ডিএমএস আরও জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপএ।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার