মুনজারিন অবনী হলেন মিসেস বাংলাদেশ
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুনজারিন অবনী। শনিবার রাতে গুলশান ক্লাবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই হাজারের বেশি নারীর মধ্যে সেরা দশ প্রতিযোগী নিয়ে হয় চূড়ান্ত পর্ব।
সেরা দশে অন্য প্রতিযোগীরা ছিলেন- আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মাটি সিদ্দিকী, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সনজিদা, রাবেয়া ও সামান্তা।
চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আব্দুল লতিফ বলেন, “বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।”
এই প্রতিযোগিতায় শুরু থেকে অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনে বিচারক হিসেবে ছিলেন, অভিনেতা ও পরিচালক শহীদুল আলম সাচ্চু, বিউটি এক্সপার্ট সালেহা সারোয়ার, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ড. তৌহিদা রহমান ইরিন, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা, গ্রুমিং ইন্সট্রাক্টর কৃষান ভূইয়া, ফ্যাশন ডিজাইনার আজহারুল হক আজাদ, নিমা এহসান, পিয়াল হোসেন, অভিনেতা ও মডেল খালেদ হোসেন সুজন, উপস্থাপিকা ইসরাত পায়েল, ইউথ বাংলা কালচারাল ফোরামের সভানেত্রী মুনা চৌধুরী, ড্যান্স ডিরেক্টর এমডি ফারুখ, বিশিষ্ট নারী উদ্যোক্ত আইরিন ইসলাম, উপস্থাপক জুলহাজ জোবাইয়ের, মডেল কোরিওগ্রাফার লামিয়া আলম, মডেল অভিনেতা অন্তু করিম প্রমুখ।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি