ছেলেটার জন্যই ভীষণ কষ্ট পান সিদ্দিক!
২৭ নভেম্বর ২০১৯, ০৬:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
গতমাসে স্ত্রী মারিয়া মিমের সঙ্গে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিচ্ছেদ হয়েছে। তবে এখনো সাবেক স্ত্রীকে ভুলতে পারেননি সিদ্দিক। বিভিন্ন সময় গণমাধ্যমের কাছে তার বক্তব্যে উঠে এসেছে সেই চিত্র। সিদ্দিকের বক্তব্যে এটা উপলব্ধি করা যায়, এখনো মিমকে ভীষণ ভালোবাসেন স্বামী সিদ্দিক। এর আগে, তাদের দুজনের বিচ্ছেদের খবরে জানা যায়, মডেলিং করতে বাধা দেয়ায় তাকে ডিভোর্স লেটার পাঠান মিম। এরপর থেকে আলাদা থাকছেন তারা।
সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সিদ্দিক। সেখানে মিমকে নিয়ে জানতে চাওয়ায় হাউমাউ করে কাঁদলেন ছিদ্দিক। এরপর থেকে বিষয়টি পরিস্কার হয়ে যায় ভক্তদের কাছে। অনুষ্ঠানে স্ত্রী প্রসঙ্গে সিদ্দিক বলেন, আমি চাইলেই এখন আবার বিয়ে করতে পারি। বিয়ে করলে সুন্দর বউ-ও পাবো। আমার সাবেক স্ত্রী মিমও চাইলেই বিয়ে করতে পারে। সেও ভালো ছেলে পাবে। কিন্তু আমার ছেলেটা তার মাকে আর পাবে না। এটা ভেবেই আমার কান্না পায়। ছেলেটার জন্যই ভীষণ কষ্ট হয়। দোয়া করবেন ওকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি।
সিদ্দিক-মিমের সংসারে রয়েছে একটি ছেলে। বিচ্ছেদের পর সে বাবার সঙ্গে থাকে।
প্রসঙ্গত, কমেডি অভিনয়ের জন্য মিডিয়ায় বেশ পরিচিতি সিদ্দিকের। অনেকেই তাকে বাংলাদেশের গোবিন্দ বলে সম্বোধন করেন। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করার পাশাপাশি একজন নির্মাতা হিসেবেও পরিচিত সিদ্দিক। ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসারে পুত্রসন্তানের জন্ম হয়। এরপর চলতি বছরের অক্টোবরে তারা একে অপরের নামে নানা অভিযোগ এনে আলাদা হয়ে যান।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার