১০ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার খবরটি গুজব
২৯ মার্চ ২০২০, ০৯:২৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
মেসেজ শেয়ারের মাধ্যমে ৩০ দিনের জন্য ১০ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার খবরটি গুজব বলে জানিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট টিম কাজ করছে বলেও এতে জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহল বিশেষের ১০ জিবি ইন্টারনেট ফ্রি সংক্রান্ত একটি স্ট্যাটাসের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
স্ট্যাটাসটিতে বলা হয়েছে, ‘শেখ হাসিনার সরকার ১০ জিবি ইন্টারনেট দিচ্ছে ৩০ দিনের জন্য একদম ফ্রি। শুধু এই মেসেজটি ২৯ জনকে শেয়ার করুন ও ২ মিনিট পর ব্যালেন্স চেক করুন। প্রথমে আমিও বিশ্বাস করিনি, আমার বন্ধু পেয়েছে, তারপর আমি শেয়ার করেছি, আমিও পেয়েছি।’
তথ্যবিবরণীতে আরও বলা হয়, বিষয়টি একেবারেই সত্য নয়। এটি মহল বিশেষের অসৎ উদ্দেশ্যে প্রচারিত একটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট টিম কাজ করছে। মন্ত্রী যেকোনো গুজব থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর