হোয়াটস অ্যাপের নতুন ফিচার: স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে ম্যাসেজ
০৮ অক্টোবর ২০১৯, ০১:৫৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
হোয়াটসঅ্যাপ সম্প্রতি নিয়ে এলঅ নতুন ফিচার। এতে হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। কত সময় পরে এই মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক নিজেই।
এর ফলে কোন গোপন তথ্য পাঠাতে এই ফিচারটি কাজে আসবে। মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাওয়ায় সুবিধা হবে ফিচার ব্যবহারকারীর।
আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচার পৌঁছেছে। আশা করা হচ্ছে শিগগিরই স্টেবেল ভার্সনেও পৌঁছে যাবে নতুন ফিচারটি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে এক প্রতারণার মেসেজ ফিরে এসেছে। সেখানে এক মেসেজে গ্রাহকদের নানা ধরনের উপহার সামগ্রী দেয়ার কথা বলা হয়েছে। এগুলো আদতে প্রতারণা।
গত কয়েক বছর একের পর এক ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপে। তবে এখানেই থেমে থাকতে নারাজ মার্ক জাকারবার্গের কোম্পানি। শিগগিরই হোয়াটসঅ্যাপে আসছে ডার্ক মোড আর ইনস্টাগ্রামের মতো বুমেরাং ফিচার। এছাড়াও শিগগিরই একাধিক কাজের ফিচার নিয়ে হাজির হবে জনপ্রিয় এই মেসেজিং কোম্পানি। ইতিমধ্যেই আইওএস ও অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার পৌঁছেছে।
সম্প্রতি আইওএস ভার্সানে অডিও প্লেব্যাক সাপোর্ট যোগ হয়েছে। এবার নোটিফিকেশন থেকে হোয়াটসঅ্যাপের ভয়েস নোট আর অডিও ফাইল প্লে করা যায়। এর ফলে হোয়াটসঅ্যাপ ওপেন না করেই আইফোনে যে কোন অডিও ফাইল নোটিফিকেশন থেকেই প্লে করা যাবে।
এতদিন গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে ভিডিও কল করার নির্দেশ দিলে গুগল ডুয়ো থেকে ভিডিও কল হতো। অডিও কল হতো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। এবার গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে নির্দেশ দিয়ে হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করা যাবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার